আবদুল করিম সাহিত্যবিশারদের নামে একাডেমি করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁথি সংগ্রাহক ও গবেষক মুন্সি আবদুল করিম সাহিত্যবিশারদের নামে একাডেমি প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।
সাহিত্যবিশারদের ৬২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ৩০ সেপ্টেম্বর পটিয়ায় প্রথম আলো বন্ধুসভা আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান।
ওই দিন সকালে পটিয়া পৌরসভার সুচক্রদণ্ডি গ্রামে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পটিয়া পৌরসভার মেয়র হারুনুর রশিদ। এ ছাড়া পটিয়া সাহিত্যবিশারদ স্মৃতি সংসদ, প্রথম আলো পটিয়া বন্ধুসভা, পটিয়া প্রেসক্লাব, সৃজনশীল সাহিত্য সংগঠন মালঞ্চ, কুসুম কলি, পটিয়া গৌরব সংসদ, পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদ, সুচক্রদণ্ডি ফুটন্ত ফুল, পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ, গুণীজন সম্মাননা পরিষদ ও প্রত্যয় সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এরপর সাহিত্যবিশারদ স্মরণে প্রথম আলো পটিয়া বন্ধুসভার উদ্যোগ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পটিয়া বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক ওবাইদুল হক।