আবদুল করিম সাহিত্যবিশারদের মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা সাহিত্যের অমর পুঁথিগবেষক মুন্সী আবদুল করিম সাহিত্যবিশারদের ৬২তম মৃত্যুবার্ষিকী আজ ৩০ সেপ্টেম্বর। এ উপলক্ষে সকালে চট্টগ্রামের পটিয়া পৌরসভায় নিজ গ্রাম সুচক্রদণ্ডীতে তাঁর কবরে পুষ্পমাল্য অর্পণ ও কবর জেয়ারতসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
মুন্সী আবদুল করিম ১৮৭১ সালের ১০ অক্টোবর জন্মগ্রহণ করেন। তাঁর বাবা নুরুদ্দীন, মা মিসরি জান। জন্মের তিন মাস আগে তাঁর বাবা মারা যান। মাত্র ১৬ বছর বয়সে মা-ও মারা গেলে তিনি এতিম হন। পিতৃ-মাতৃহীন আবদুল করিমকে লালনপালন করেন তাঁর চাচা অছিরুদ্দীন। ১৯৫৩ সালের ৩০ সেপ্টেম্বর তিনি মারা যান।
তদানীন্তন ব্রিটিশ শাসিত পূর্ব বাংলায় মুন্সী আবদুল করিম একমাত্র সাহিত্য ব্যক্তিত্ব, যিনি মধ্যযুগে রচিত বাংলা সাহিত্যের পুঁথি সংগ্রহে প্রথম আত্মনিয়োগ করেন। তাঁর সংগৃহীত পুঁথির সংখ্যা আড়াই হাজারের বেশি।
আজীবন সাহিত্য সাধনার স্বীকৃতিস্বরূপ চট্টগ্রামের বিশিষ্টজনদের কাছে ‘সাহিত্যবিশারদ’ উপাধি পেয়েছিলেন আবদুল করিম। আর নদীয়ার পণ্ডিত সমাজ তাঁকে ‘সাহিত্য সাগর’ উপাধি দেয়।