আবদুল করিম সাহিত্যবিশারদের মৃত্যুবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল করিম সাহিত্যবিশারদের ৬৩তম মৃত্যুবার্ষিকী আজ ৩০ সেপ্টেম্বর। এ উপলক্ষে চট্টগ্রামের পটিয়া পৌরসভার সুচক্রদণ্ডী গ্রামে তাঁর কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, কবর জিয়ারতসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
১৮৭১ সালে ১০ অক্টোবর চট্টগ্রামের পটিয়ার সুচক্রদণ্ডী গ্রামে জন্মগ্রহণ করেন আবদুল করিম। ব্রিটিশশাসিত পূর্ব বাংলায় তিনি একমাত্র সাহিত্য ব্যক্তিত্ব, যিনি মধ্যযুগে রচিত বাংলা সাহিত্যের পুঁথি সংগ্রহে প্রথম আত্মনিয়োগ করেন। তাঁর সংগৃহীত পুঁথির সংখ্যা আড়াই হাজারের বেশি বলে জানা যায়। এর মধ্যে মুসলিম কবি রচিত পুঁথির সংখ্যা সহস্রাধিক বলে অনুমান করা হয়। আজীবন সাহিত্য সাধনার স্বীকৃতিস্বরূপ ‘সাহিত্যবিশারদ’ উপাধি পান তিনি।