প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার কদমতলী এলাকার দনিয়ায় ৬৩৮ সরাই মসজিদ সড়কের বাসিন্দা আবদুল করিম (২০) গত ২৩ আগস্ট আসরের নামাজ পড়তে মসজিদে যান। এরপর তিনি আর বাসায় ফিরে আসেননি। বিভিন্ন জায়গায় খোঁজ করে তাঁকে পাওয়া যায়নি। করিমের বাবার নাম কামাল হাওলাদার, মা লাইলী বেগম। তাঁর নিখোঁজ হওয়ার ব্যাপারে কদমতলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কেউ তাঁর খোঁজ পেলে স্থানীয় থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।