আবদুল কুদ্দুস সওজের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিএস (সড়ক ও জনপথ) ক্যাডারের কর্মকর্তা আবদুল কুদ্দুসকে সড়ক ও জনপথ অধিদপ্তরের ভারপ্রাপ্ত প্রকৌশলীর দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার যোগাযোগ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।আবদুল কুদ্দুস এর আগে অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ছিলেন। তিনি ১৯৭৭ সালে রাজশাহী প্রকৌশল কলেজ থেকে পুরকৌশলে স্নাতক পাস করেন। ওই বছরই তিনি সড়ক ও জনপথ অধিদপ্তরে সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। ২০০৮ সালে তিনি কবি সরোজিনী নাইডু স্বর্ণপদক পেয়েছেন। সওজের প্রধান প্রকৌশলী শাহাবউদ্দিন গত বৃহস্পতিবার স্বেচ্ছা অবসরে গেছেন। এরপর ওই পদটি শূন্য হয়।