আবদুল কুদ্দুসকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়া উপজেলার ভিতরভাগ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহমুদা বেগমকে মারধরের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন হয়েছে। উপজেলার পাইলট হাইস্কুলের সামনের সড়কে এ মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থীসহ সহস্রাধিক স্থানীয় লোকজন অংশ নেন। মানববন্ধন শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল কুদ্দুসকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান। ব্যবস্থাপনা কমিটির সভাপতির পদ নিয়ে বিরোধের জের ধরে গত শনিবার আবদুল কুদ্দুস প্রধান শিক্ষিকাকে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেন বলে অভিযোগ রয়েছে।