আবদুল জলিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিল (৬৩) গতকাল মঙ্গলবার সকাল সাতটায় হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর তিন ছেলের মধ্যে দুই ছেলে ইতালি ও লন্ডনে অবস্থান করছেন। তাঁরা আসার পর আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কুমিল্লা জজকোর্ট চত্বরে প্রথম জানাজা এবং একই দিন বাদ আসর গ্রামের বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ডিগ্রি কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।