প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৈনিক নয়া দিগন্ত-এর জ্যেষ্ঠ প্রতিবেদক ফয়েজ উল্লাহ ভূঁইয়ার বাবা মাওলানা আবদুল জলিল (৯৭) গত রোববার রাতে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার বাদ আসর ফেনীর ফুলগাজী উপজেলার জি এম হাট উচ্চবিদ্যালয় মাঠে নামাজে জানাজা হয়। এরপর শরীফপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি তিন ছেলে, চার মেয়ে রেখে গেছেন। প্রায় ৪০ বছর তিনি ফুলগাজীর খন্ডল উচ্চবিদ্যালয়ের শিক্ষক ছিলেন। আবদুল জলিলের মৃত্যুতে ফেনী সাংবাদিক ফোরাম, ঢাকা শোক জানিয়েছে। বিজ্ঞপ্তি।