আবদুল জলিলের মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল জলিলে
আবদুল জলিলে

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নওগাঁ-৫ (সদর) আসনের সাবেক সাংসদ আবদুল জলিলের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ৬ মার্চ। এ উপলক্ষে নওগাঁ জেলা আওয়ামী লীগ ও তাঁর পরিবারের পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। সকাল নয়টায় আবদুল জলিলের কবরে তাঁর পরিবার ও আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে। সকাল সাড়ে ১০টায় শহরের নওজোয়ান মাঠে স্মরণসভা অনুষ্ঠিত হবে।
আবদুল জলিল ১৯৭৩ সালের নির্বাচনে নওগাঁ সদর আসন থেকে সাংসদ নির্বাচিত হন। তিনি পরপর দুবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক, ১৯৯৬ সালে প্রেসিডিয়াম সদস্য এবং ২০০২ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০০ সালে বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পান। সর্বশেষ তিনি আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর দায়িত্ব পালন করেন।
বর্ষীয়ান নেতা আবদুল জলিল ২০১৩ সালের ৬ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান।