আবদুল মতিন খসরু আইপ্যাকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত
আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক আবদুল মতিন খসরু এশিয়া মহাদেশের রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলনের (আইপ্যাক) ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।গত বুধবার কম্বোডিয়ার রাজধানী নমপেনে আইপ্যাকের নতুন কমিটি ঘোষণা করা হয়। আইপ্যাকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী সামডেক হুন সেন। এর আগে একই স্থানে ১ ডিসেম্বর থেকে চার দিনব্যাপী আইপ্যাক সম্মেলন অনুষ্ঠিত হয়। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘এশিয়ার সুন্দর ভবিষ্যৎ সন্ধানে’। সম্মেলনে ৫০টির বেশি দেশের ৮৬টি রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা যোগ দেন।বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আবদুল মতিন খসরু, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার পক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এবং জাতীয় পার্টির পক্ষ থেকে গোলাম মসিহ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলে ছিলেন। বিজ্ঞপ্তি।