আবদুল মান্নান খান ইউএন হ্যাবিট্যাটের ভাইস প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান ইউএন হ্যাবিট্যাটের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ইউএন হ্যাবিট্যাটের সদর দপ্তর কেনিয়ার নাইরোবিতে সংস্থার ২৪তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে ১৫ এপ্রিল এ সিদ্ধান্ত হয়। এশিয়া অঞ্চল থেকে ভাইস প্রেসিডেন্ট পদে বাংলাদেশের গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নাম প্রস্তাব করে সৌদি আরব। এই প্রস্তাব সমর্থন করে ভারত। প্রেসিডেন্ট নির্বাচিত হন নাইজেরিয়ার গৃহায়ণমন্ত্রী কামান পিপোলি।গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ উপজেলা, ইউনিয়ন ও অন্যান্য গ্রোথ সেন্টারে আবাসন-সুবিধা তৈরি করে দেশব্যাপী আবাসন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ সরকার আবাসনশিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে ইউএন হ্যাবিট্যাটের নিজ দেশে দপ্তর করেছে। এর আগে বাংলাদেশে এর দপ্তর ছিল না। বিজ্ঞপ্তি।