আবদুল মান্নান ভূঁইয়ার মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুরে গতকাল রোববার বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। আবদুল মান্নান ভূঁইয়া পরিষদ ও আবদুল মান্নান ভূঁইয়া মৃত্যুবার্ষিকী উদ্যাপন কমিটির আহ্বায়ক আবুল হারিস রিকাবদারের সভাপতিত্বে গতকাল শিবপুরে ধানুয়া গ্রামে মান্নান ভূঁইয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, শিবপুর পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আলোচনা সভা এবং মিলাদ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য দেন আবদুল মান্নান ভূঁইয়ার স্ত্রী মরিয়ম বেগম।