আবদুল মান্নান ভ্ূঁইয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সাবেক মহাসচিব ও মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৮ জুলাই। এ উপলক্ষে আবদুল মান্নান ভূঁইয়া পরিষদ ও মৃত্যুবার্ষিকী উদ্যাপন কমিটি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে নরসিংদীর শিবপুরের ধানুয়া গ্রামে আবদুল মান্নান ভূঁইয়ার সমাধিতে আজ সকালে পুষ্পস্তবক অর্পণ, শোকযাত্রা এবং বিকেলে শিবপুর পাইলট উচ্চবিদ্যালয় মাঠে স্মরণসভা ও দোয়া মাহফিল। আবদুল মান্নান ভূঁইয়া ১৯৪৩ সালের ১ মার্চ মনোহরদী উপজেলার আসাদনগর গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক বাড়ি শিবপুরের মাছিমপুর গ্রামে। ১৯৭৮ সালে তিনি ইউনাইটেড পিপলস পার্টির (ইউপিপি) সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৮০ সালে তিনি বিএনপিতে যোগ দেন। দীর্ঘ ১১ বছর দলটির মহাসচিবের দায়িত্ব পালনের আগে তিনি বিভিন্ন পদে ছিলেন। তিনি নরসিংদী-৩ (শিবপুর) আসন থেকে চারবার সাংসদ নির্বাচিত হন। বিভিন্ন সময়ে তিনি বিএনপি সরকারের শ্রম ও জনশক্তি, কৃষি, খাদ্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ছিলেন।