আবদুল মান্নান সৈয়দের মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবি, কথাশিল্পী, প্রাবন্ধিক-গবেষক আবদুল মান্নান সৈয়দের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ৫ সেপ্টেম্বর। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে গ্রিন রোডের বাসভবনে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আবদুল মান্নান সৈয়দ ১৯৪৩ সালের ৩ আগস্ট পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলায় জন্মগ্রহণ করেন। বাংলাদেশের ষাটের দশকের নতুন সাহিত্য আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব মান্নান সৈয়দের প্রথম কাব্যগ্রন্থ জন্মান্ধ কবিতাগুচ্ছ, প্রথম গল্পগ্রন্থ সত্যের মতো বদমাশ এবং প্রথম প্রবন্ধগ্রন্থ শুদ্ধতম কবি সমকালীন সাহিত্যসমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
মূলত কবি ও কথাশিল্পী হিসেবে যাত্রা শুরু করলেও পরবর্তী সময়ে জীবনানন্দ ও নজরুল গবেষক হিসেবে উভয় বাংলায় তিনি খ্যাতি অর্জন করেন। বিভিন্ন বিষয়ে তাঁর রচিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা শতাধিক। বিজ্ঞপ্তি।