আবদুল মালেক উকিলের মৃত্যুবার্ষিকী পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক স্পিকার আবদুল মালেক উকিলের ২৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল সোমবার সকাল নয়টায় মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৪ আসনের সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী।