প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের শিল্পপতি আবদুল মোতালেব চৌধুরীর ২২তম মৃত্যুবার্ষিকী আজ ৯ আগস্ট। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে নগরের চকবাজার জয়নগর এলাকায় তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠান রেইনবো এজেন্সিসের কার্যালয়ে খতমে কোরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। তিনি লায়নস ক্লাব ৩১৫-বি-এর চেয়ারম্যান ছিলেন। এ ছাড়া চট্টগ্রাম ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সহসভাপতি, ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের সদস্য এবং মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্য ছিলেন। ১৯৯৪ সালের ৯ আগস্ট তিনি মারা যান। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম