আবদুল মোনেম লিমিটেডের সঙ্গে চেক রিপাবলিকের প্রতিনিধিদের বিজনেস সেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল মোনেম লিমিটেডের (এএমএল) মোনেম বিজনেস ডিস্ট্রিক লবিতে গত ১১ মার্চ চেক রিপাবলিকের ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে একটি বিজনেস সেশন অনুষ্ঠিত হয়।এতে চেক প্রতিনিধি ছাড়াও এএমএলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মোনেম এবং অ্যাপেক্স প্রুপ, স্পেকট্রা গ্রুপ, জিএমই গ্রুপ, সার্ভিস এঞ্জিন লিমিটেড ও এক্সপ্রেশনসের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক (প্রশাসন) মেজর (অব.) খাইরুল বাশার। স্বাগত বক্তব্য দেন আবদুল মোনেম লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক এ এস এম মহিউদ্দিন মোনেম। এরপর প্রতিনিধিরা তাঁদের বিজনেস প্রেজেন্টেশন দেন। শেষে ছিল প্রশ্নোত্তর পর্ব।আবদুল মোনেম লিমিটেড দেশের বড় কয়েকটি সেক্টর, বিশেষ করে কনস্ট্রাকশন ও ফুড সেক্টরের উন্নয়নে অবদান রেখে চলেছে। প্রতিষ্ঠানটি দেশের দ্রুত বর্ধনশীল কোম্পানিগুলোর মধ্যে প্রথম সারিতে রয়েছে। ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত এ কোম্পানিটি চার দশক ধরে সব প্রতিকূলতা মোকাবিলা করে ব্যবসার একটি বৈশ্বিক সুযোগ তৈরিতে সহায়ক ভূমিকা পালন করে আসছে। বিজ্ঞপ্তি।