প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল রকিব কাজমী (৫৭) গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের হাজারী সড়কের বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার সকাল সাড়ে নয়টায় ফেনী স্টেডিয়ামে জানাজার পর সদর উপজেলার শর্শদি গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।