আবদুল রহিম শান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুটির নাম আবদুল রহিম শান্ত, বয়স মাত্র এক বছর তিন মাস। ১০ মাস বয়সে শিশুটি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। চিকিৎ সক জানান, শিশুটির বুকের হাড় ছিদ্র হয়ে গেছে। শিশুটিকে বাঁচাতে হলে খুব তাড়াতাড়ি তার শরীরে অস্ত্রোপচার করতে হবে। এ জন্য প্রায় দুই লাখ টাকা দরকার। শান্তর বাবা একজন দরিদ্র রিকশাচালক। আর সব বাবার মতোই সন্তানের অসুস্থতায় তিনিও আকুল। কিন্তু তাঁর পক্ষে অস্ত্রোপচারের এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই তিনি সমাজের হূদয়বান ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: নাছিমা বেগম, জনতা ব্যাংক, পাগলা শাখা, হিসাব নম্বর ০০২১৪৮৫৯৪। এ ছাড়া প্রয়োজনে ০১৭১১-৫৭০৬৪০ নম্বরে যোগাযোগ করতে পারেন। বিজ্ঞপ্তি।