আবদুল হাই চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের প্রবীণ আইনজীবী আবদুল হাই চৌধুরী (৭০) গত বুধবার রাতে সিলেট নগরের ঝেরঝেরিপাড়ার বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, সাত ছেলে, পাঁচ মেয়েসহ অনেক আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বড় ছেলে সিলেট-২ (বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগর) আসনের সাংসদ ইয়াহইয়া চৌধুরী। গতকাল বৃহস্পতিবার বাদ জোহর নয়াসড়ক জামে মসজিদে জানাজা শেষে তাঁকে মানিকপীর (রহ.) কবরস্থানে দাফন করা হয়।