মেঘালয়ের উপজাতি নেতারা জাতিসংঘে আবেদন করবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সীমান্ত-সংলগ্ন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের কয়েক শ উপজাতীয় নেতা একজোট হয়ে বলছেন, দুই দেশের স্থলসীমান্ত চুক্তির বিরুদ্ধে তাঁরা প্রয়োজনে জাতিসংঘের কাছে আবেদন করবেন। তাঁরা বলছেন, এ চুক্তির বাস্তবায়ন হলে স্থানীয় একটি উপজাতির কাছে পবিত্র হিসেবে বিবেচিত একটি বনাঞ্চল বাংলাদেশের ভেতরে চলে যাবে। খবর বিবিসি বাংলার।
মেঘালয়ের উপজাতীয় নেতাদের অভিযোগ, এ চুক্তিতে উপজাতি সম্প্রদায়গুলোর অধিকার লঙ্ঘিত হয়েছে। কারণ, মেঘালয়ের অংশের যে জমি নিয়ে চুক্তি হয়েছে, তা ভারত সরকারের নয়, উপজাতীয়দের জমি। রাজ্যের উপজাতি সম্প্রদায়গুলোর সর্বোচ্চ পরিষদ গ্র্যান্ড কাউন্সিল অব চিফস বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে, প্রথমে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে পরে জাতিসংঘের কাছে যাবে তারা।