আবদুল হাকিম প্রামাণিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার অবসরপ্রাপ্ত রেলওয়ে সরকারি কর্মকর্তা আবদুল হাকিম প্রামাণিক (৭০) গতকাল রোববার সকালে উপজেলার উজানচর বালিয়াডাঙ্গা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর বালিয়াডাঙ্গা ঈদগাহ মাঠে জানাজা শেষে পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।