আবদুল হাশেম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের মিঠামইন থানার হোসেনপুর গ্রামের মুক্তিযোদ্ধা আবদুল হাশেম (৬৫) গতকাল বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে, নাতি-নাতনিসহ অনেক আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তিনি গাজীপুর জেলার পুলিশ সুপার ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হারুন অর রশীদের বাবা। তাঁর মৃত্যুতে গাজীপুর জেলা পুলিশ ও প্রেসক্লাবের পক্ষ থেকে সমবেদনা জানানো হয়েছে। গাজীপুর প্রতিনিধি