আবদুল্লাহ আল সাফীর এফআরসিপি ডিগ্রি লাভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের গ্লাসগোতে অবস্থিত রয়্যাল কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস সম্প্রতি জাতীয় হূদেরাগ ইনস্টিটিউটের পরিচালক আবদুল্লাহ আল সাফী মজুমদারকে এফআরসিপি ডিগ্রি প্রদান করেছে। এর আগে যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব ফিজিশিয়ান তাঁকে এফআরসিপি ডিগ্রি প্রদান করে।
সাফী মজুমদার গত তিন দশক ধরে দেশের কার্ডিওলজি চিকিৎসা ও শিক্ষার সঙ্গে জড়িত। এর আগে তিনি যুক্তরাষ্ট্রের আমেরিকান কলেজ অব কার্ডিওলজির ফেলো (এফএসিসি) ও ইউরোপিয়ান সোসাইটি অব কার্ডিওলজি ফেলো (এফইএমসি) নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি।