আবদুল্লাহপুর মতিঝিল রুটে মহিলা বাস আজ থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর আবদুল্লাহপুর-মতিঝিল রুটে আজ মঙ্গলবার থেকে বিআরটিসির মহিলা বাস সার্ভিস চালুর নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, প্রতিদিন সকাল সাতটায় আবদুল্লাহপুর বিআরটিসির বাস কাউন্টার থেকে এ বাসটি নারী যাত্রীদের নিয়ে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যাবে। বিকেল পাঁচটায় মতিঝিল থেকে আবার আবদুল্লাহপুরের উদ্দেশে ছাড়বে বাসটি। এই রুটে চলাচলকারী নারী যাত্রীদের সুবিধার জন্য এ সার্ভিসটি চালু করা হচ্ছে।
চট্টগ্রাম নগরেও ইতিমধ্যে মন্ত্রীর নির্দেশে চালু করা হয়েছে মহিলা বাস সার্ভিস। এ সার্ভিসের আওতায় দুটি বাস নগরের নিউমার্কেট থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং কালুরঘাট থেকে কাঠগড় পর্যন্ত চলাচল করছে।