আবদুল্লাহর জন্য চিকিৎসা-সহায়তা প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের সদর উপজেলার খার্দার এলাকার বাসিন্দা সেখ আবদুল্লাহ আল মামুন। বর্তমানে মা ও ছোট ভাইকে নিয়ে থাকেন রাজধানীর মিরপুরের মাজার রোডে। হূৎপিণ্ডে চারটি ব্লক ধরা পড়ার পর গত ১২ মে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তাঁর ওপেন হার্ট সার্জারি করা হয়। দুই মাস পর আবার বুকে ব্যথা শুরু হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর হূৎপিণ্ডে ছয়টি ব্লক ধরা পড়ে। ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক জাহাঙ্গীর কবির জানিয়েছেন, আবার অস্ত্রোপচার করলে আবদুল্লাহ সুস্থ হতে পারেন। এ জন্য কমপক্ষে চার লাখ টাকা প্রয়োজন। বর্তমানে বেকার যুবক আবদুল্লাহর পক্ষে এই টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। এ অবস্থায় সমাজের বিত্তবান ও হূদয়বান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: সেখ আবদুল্লাহ আল মামুন, আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, সঞ্চয়ী হিসাব নম্বর: ০৩৭১১২০০৮২১১১, কৃষি মার্কেট শাখা, মোহাম্মদপুর, ঢাকা। বিজ্ঞপ্তি।