আবদুশ শাকুরের চেহলাম আজ
বিশিষ্ট লেখক ও সংগীতবিশারদ আবদুশ শাকুরের চেহলাম আজ শুক্রবার। এ উপলক্ষে আজ বাদ আসর মরহুমের ধানমন্ডির বাসায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে স্বজন ও শুভানুধ্যায়ীদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।আবদুশ শাকুরের বড় ছেলে ইশতিয়াক আহমেদ গতকাল বৃহস্পতিবার জানান, তাঁদের পরিবারের প্রবাসী অনেক সদস্যের ফিরে যাওয়া জরুরি বলে চেহলামের তারিখ এগিয়ে আনা হয়েছে।গুণী লেখক আবদুশ শাকুর গত ১৫ জানুয়ারি ৭২ বছর বয়সে তাঁর ধানমন্ডির বাসায় ইন্তেকাল করেন। সাহিত্যে অনন্য অবদানের জন্য তিনি ১৯৭৯ সালে বাংলা একাডেমী পুরস্কার, ২০০৩ সালে ভারতের পশ্চিমবঙ্গ থেকে অমিয়ভূষণ পুরস্কার এবং ২০০৪ সালে গোলাপ সংগ্রহ-এর জন্য প্রথম আলো বর্ষসেরা বই পুরস্কার পান। কর্মজীবনে তিনি প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও পরে সরকারি চাকরি করেন। সচিব হিসেবে ২০০০ সালে তিনি অবসর নেন।