আবদুশ শাকুরের দাফন শনিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট লেখক ও সংগীতবিশারদ আবদুশ শাকুরের মরদেহ আগামী শনিবার দাফন করা হবে। তাঁর মরদেহ বারডেমের হিমঘরে রাখা হয়েছে। আবদুশ শাকুরের বড় ছেলে ইশতিয়াক আহমেদ গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, বিদেশে অবস্থানরত স্বজনেরা কাল শুক্রবার ঢাকায় আসবেন। এরপর শনিবার বাদ আসর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে। তাঁর আগে শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ শহীদ মিনার ও বাংলা একাডেমীতে নেওয়া হবে। সময়সূচি শুক্রবার ঠিক করা হবে। আবদুশ শাকুর গত মঙ্গলবার বিকেলে ধানমন্ডির নিজ বাসায় ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।