আবদুস সামাদ আজাদের আজ মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুস সামাদ আজাদের নবম মৃত্যুবার্ষিকী আজ রোববার।
এ উপলক্ষে মরহুমের বাসভবন ঢাকার ৮৩ লেকসার্কাস কলাবাগানের বাসায় কোরআনখানি, সকাল সাড়ে নয়টায় মিলাদ ও দোয়া মাহফিল, বেলা ১১টায় বনানী কবরস্থানে কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ এবং বাদ মাগরিব কলাবাগানে লেকসার্কাস মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ ছাড়া গ্রামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ভূরাখালী গ্রামের মসজিদ ও উপজেলা কোর্ট জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে দুপুরে স্মরণসভা অনুষ্ঠিত হবে। ২০০৫ সালের এই দিনে আবদুস সামাদ আজাদ মৃত্যুবরণ করেন।