আবদুস সামাদ আজাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ২৭ এপ্রিল। এ উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বেলা দুইটায় স্থানীয় পৌর পয়েন্টে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠন, ‘আবদুস সামাদ আজাদ ফাউন্ডেশন’, ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ ও মরহুমের পরিবারের পক্ষ থেকেও বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।কেন্দ্রীয় আওয়ামী লীগ আজ সকাল নয়টায় বনানী গোরস্থানে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ এবং বিকেল পাঁচটায় ধানমন্ডি-৩-এ বিশেষ দোয়া মাহিফলের আয়োজন করেছে।