আবদুস সালাম ছিলেন দেশপ্রেমিক সাংবাদিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রখ্যাত সাংবাদিক ও ভাষাসৈনিক আবদুস সালামের জন্মবার্ষিকীর সভায় আলোচকেরা বলেছেন, আবদুস সালাম ছিলেন দার্শনিক, বুদ্ধিজীবী ও দেশপ্রেমিক সাংবাদিক। দেশের সাংবাদিকতাকে তিনি আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে আবদুস সালামের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা বক্তারা এসব কথা বলেন। আবদুস সালাম স্মৃতি সংসদ এ আলোচনার আয়োজন করে।