আবদুস সালাম সরে দাঁড়ালেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেজর জেনারেল (অব.) আবদুস সালাম। তিনি দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছিলেন।
গতকাল মঙ্গলবার আবদুস সালামের স্বাক্ষর করা একটি বিজ্ঞপ্তি স্থানীয় প্রেসক্লাবের ভেতরে কে বা কারা ফেলে যায়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামছ তাবরীজ বলেন, কার্যালয় খোলার পর মেঝেতে একটি খাম পড়ে থাকতে দেখেন। পরে খামটি খুলে এ বিষয়টি জানতে পারেন।
ময়মনসিংহ–৯ (নান্দাইল) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান দশম জাতীয় সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সাংসদ মো. আনোয়ারুল আবেদীন খান।