আবদুস সালামের পাশে দাঁড়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা গ্রামের মো. আবদুস সালাম (২৮) পেশায় একজন ভ্যানচালক। স্ত্রী ও এক ছেলেকে নিয়ে তাঁর সংসার। তিনিই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। সম্প্রতি সালাম জানতে পারেন, তিনি রেক্টাম ক্যানসারে আক্রান্ত। তিনি রাজধানীর জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে কলোরেকটাল সার্জারি বিভাগের অধ্যাপক এ কে এম ফজলুল হকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। তাঁর চিকিৎসায় অন্তত দুই লাখ টাকার প্রয়োজন। কিন্তু এত টাকা জোগাড় করা হতদরিদ্র এই ভ্যানচালকের পক্ষে সম্ভব নয়। তাই সমাজের সহূদয় ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্য প্রার্থনা করেছেন তিনি। তাঁকে সাহায্য পাঠানোর ঠিকানা: মো. একরামুল আলম, সঞ্চয়ী হিসাব নম্বর ২১৬৬, উত্তরা ব্যাংক লিমিটেড, বনপাড়া শাখা, নাটোর। বিজ্ঞপ্তি।