প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্ভোগ থেকে রেহাই পেলেন সিলেট নগরের সেনপাড়ার বাসিন্দারা। গতকাল সোমবার প্রথম আলোর মহানগর পাতায় ‘নর্দমার আবর্জনা নিয়ে দুর্ভোগ’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর পর পরই দ্রুত আবর্জনা অপসারণ করেছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। গতকাল দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত চারজন পরিচ্ছন্নতাকর্মীকে ময়লা-আবর্জনা একটি ট্রাকে তুলতে দেখা যায়। আবর্জনা অপসারণের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। প্রসঙ্গত, সেনপাড়ায় নর্দমা থেকে ময়লা-আবর্জনা তুলে পাড়েই স্তূপ করে রাখা হয়েছিল দিনকয়েক আগে। গত শনিবার রাতের বৃষ্টিতে সে ময়লায় একাকার হয়ে যায় রাস্তাঘাট।
সিলেট প্রতিনিধি