আবর্জনা ও জলাবদ্ধতা দূর করতে পৌর কার্যালয় ঘেরাও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবর্জনা ও জলাবদ্ধতায় অতিষ্ঠ হয়ে ময়মনসিংহ পৌরসভার নয়াপাড়া এলাকাবাসী গতকাল রোববার বিক্ষোভ মিছিল নিয়ে পৌরসভা কার্যালয় ঘেরাও করেন। পরে স্মারকলিপি দিয়ে দ্রুত সমস্যা সমাধানের দাবি জানান তাঁরা।
বিক্ষোভকারীরা জানান, পৌরসভার ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের মধ্য দিয়ে যাওয়া একটি খাল দখল ও দূষণে সংকুচিত হয়ে পড়েছে। ওই খালে পৌরসভার পক্ষ থেকেও আবর্জনা ফেলা হয়। খালটি সংকুচিত হয়ে যাওয়ায় বর্ষাকালে আবর্জনা ও দুর্গন্ধযুক্ত পানি উপচে সড়কে ছড়িয়ে পড়ে। বাসাবাড়ির ব্যবহৃত পানিও খালে না গিয়ে নর্দমা উপচে সড়কে জলাবদ্ধতা তৈরি করে।