আবর্জনা খুঁড়তেই লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবর্জনার ভেতর থেকে জিনিসপত্র খুঁজছিল ১২ বছরের পথশিশু মো. ইমরান। একটু খুঁজতেই বেরিয়ে আসে মানুষের পা। পরে ঘটনা জানাজানি হলে পুলিশ এসে আবর্জনার স্তূপ থেকে উদ্ধার করে ১৪ বছরের এক কিশোরের লাশ।গতকাল শুক্রবার রাজধানীর দক্ষিণখান থানা এলাকায় এ ঘটনা ঘটে। এ ছাড়া গতকাল সকালে খিলগাঁওয়ের এ ব্লকের বাসা থেকে রুকসানা বেগম (২৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।দক্ষিণখান থানার এসআই শাহজাহান বলেন, কিশোরের লাশ পচে যাওয়ায় আঘাতের চিহ্ন আছে কি না, তা শনাক্ত করা যায়নি। খিলগাঁও থানার এসআই শেখ জহিরুল ইসলাম বলেন, গতকাল সকালে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।