আবর্জনামুক্ত রাঙামাটির অঙ্গীকার
রাঙামাটিকে পর্যটন শহর হিসেবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে অঙ্গীকার করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রীসহ সামরিক-বেসামরিক ও জনপ্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠানের কর্তারা। গতকাল রোববার রাঙামাটি পৌরসভা মিলনায়তনে আয়োজিত ‘পর্যটননগর রাঙামাটিকে আবর্জনামুক্তকরণ কর্মসূচি’ শীর্ষক সেমিনারে এ অঙ্গীকার করা হয়। গতকাল রাঙামাটিকে আবর্জনামুক্ত করার কর্মসূচি উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। রাঙামাটি পৌরসভার মেয়র সাইফুল ইসলাম চৌধুরী তাঁদের সীমাবদ্ধতা ও পরিকল্পনা উপস্থাপন করে সবার সহযোগিতা কামনা করেন। এ সময় আরও বক্তব্য দেন চাকমা সার্কেলপ্রধান রাজা দেবাশীষ রায়, ব্রিগেডিয়ার জেনারেল মো. সরোয়ার হোসেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ঊষাতন তালুকদার, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইরফান শরীফ।