আবর্জনার নাম হাজারীবাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব পরিবেশ দিবস আজ। বেশ কয়েকবার নির্দেশনা দেওয়া সত্ত্বেও হাজারীবাগ থেকে ট্যানারি সরেনি। বর্জ্যে দূষিত চারদিক। ছবিগুলো গতকাল শনিবার হাজারীবাগ এলাকা থেকে তুলেছেন জাহিদুল করিম।

চামড়ার বর্জ্য ফেলে পুরো এলাকা তৈরি হয়েছে দুর্গন্ধযুক্ত ভাগাড়ে। ছবিটি হাজারীবাগের বেড়িবাঁধসংলগ্ন এলাকা থেকে তোলা।

অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করছেন শ্রমিকেরা।

রাসায়নিক মিশ্রণ দিয়ে চামড়া প্রক্রিয়াজাত করা হচ্ছে।

আবর্জনায় ভরা হাজারীবাগের খাল। দুর্গন্ধ সহ্য করেই খালের পাশ দিয়ে প্রতিদিন আসা-যাওয়া করে এলাকাবাসী।

ট্যানারির বর্জ্যে ভরা হাজারীবাগের খাল।

ট্যানারির আশপাশে অস্বাস্থ্যকর পরিবেশে থাকে অনেক শিশু।

অস্বাস্থ্যকর পরিবেশেই শিশুদের খেলা।

পাতলা চামড়াগুলো চুল্লিতে ফেলতে নিয়ে যাওয়া হচ্ছে।

আবর্জনায় ভরা খালের ওপর দিয়ে প্রতিদিন যাতায়াত করে মানুষ।