আবহাওয়া পর্যবেক্ষণাগার চালু হয়নি ১০ মাসেও
পঞ্চগড়ের তেঁতুলিয়ার আবহাওয়া পর্যবেক্ষণাগারটি উদ্বোধনের ১০ মাসেও চালু হয়নি। ৩১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। লোকবল সংকট ও যন্ত্রপাতির অভাবে কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পঞ্চগড় গণপূর্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১০-১১ অর্থবছরে আবহাওয়া অধিদপ্তর দুর্যোগ মোকাবিলায় সরকারিভাবে দেশের পাঁচটি জেলায় আবহাওয়া পর্যবেক্ষণাগার নির্মাণের কাজ শুরু করে। পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের পাশে উপজেলা সদরে প্রায় দুই কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ২০১২ সালের জুন মাসে পর্যবেক্ষণাগারের নির্মাণকাজ শেষ হয়। নির্মাণকাজ শেষে পর্যবেক্ষণাগারটি পঞ্চগড় গণপূর্ত অধিদপ্তরের কাছে বুঝিয়ে দেওয়া হয়। পরে অধিদপ্তর এটি প্রকল্প পরিচালককে বুঝে নিতে চিঠি দেয়। জনবল না থাকায় প্রকল্প কার্যালয় দীর্ঘ এক বছরেও তা বুঝে নেয়নি।
প্রকল্প পরিচালক শামীম হাসান ভূঁইয়া মুঠোফোনে বলেন, ‘তেঁতুলিয়াসহ সারা দেশের পাঁচটি আবহাওয়া পর্যবেক্ষণাগার একসঙ্গেই চালু করা হবে।