আবহাওয়া প্রধানত শুকনো থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ও আশপাশের এলাকায় আজ শনিবার আবহাওয়া প্রধানত শুকনো থাকবে। দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রাতের তাপমাত্রা কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, তামিলনাড়ু-শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।