আবার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গৌরীপুর গ্রামের প্রতিবন্ধী সাইফুলসহ তাঁর পরিবারের সবাইকে মারধর করার মামলায় আটক তাঁর সহোদর ছোলেমান জামিনে মুক্তি পেয়ে আবার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত ২৫ সেপ্টেম্বর পারিবারিক কলহের জের ধরে ছোলেমান তাঁর পরিবারের সদস্যদের নিয়ে প্রতিবন্ধী সাইফুল তাঁর স্ত্রী শিউলি খাতুন ও কাজের মেয়ে প্রতিবন্ধী সেলিনাকে বেদম মারধর করে আহত করে। এ ঘটনায় সাইফুল বাদী হয়ে তাড়াশ থানায় একটি মামলা দায়ের করেন। এ বিষয়ে ছোলেমানের সঙ্গে কথা বলে সম্ভব হয়নি।