আবার অ্যানথ্রাক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ভেন্নাগাছী গ্রামে পাঁচজন অ্যানথ্রাক্স রোগীর খোঁজ মিলেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল বুধবার তাঁদের শরীরে রোগটি শনাক্ত করা হয়। এ নিয়ে গত এক মাসে শাহজাদপুরে ৫৯ জন নারী, পুরুষ ও শিশু অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছে। অসুস্থ গবাদিপশুর মাংস থেকে রোগটি ছড়াচ্ছে বলে উপজেলা পশুসম্পদ কর্মকর্তা আবদুল হাই জানিয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা জাফরুল হোসেন বলেন, নতুন করে আক্রান্ত ওই পাঁচ রোগী অসুস্থ গরু জবাই ও মাংস কাটার কাজ করেছিলেন।