আবার আটক টিংকু কারাগারে টেম্পু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তির পর গতকাল মঙ্গলবার কারা ফটক থেকে আবারও আটক করা হয়েছে পুলিশের তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে। এর আগের দিন একইভাবে আটক আরেক সন্ত্রাসীকে গতকাল অন্য মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারাধ্যক্ষ মনির হোসেন জানান, সাবেক ছাত্রদল নেতা ও পাঁচলাইশ থানা-পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী টিংকু দাশকে গতকাল দুপুরে মুক্তি দেওয়া হয়। পরে কারা ফটক থেকে পুলিশ তাঁকে আটক করে।
এর আগে গত সোমবার জামিনে মুক্তির পর কারা ফটক থেকে আটক করা হয় পুলিশের তালিকাভুক্ত আরেক সন্ত্রাসী ইসমাইল হোসেন ওরফে টেম্পু ইসমাইলকে। গতকাল তাকে চান্দগাঁও থানার একটি মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।