আবার আসছে তিন দিনের হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
BNP-Logo
BNP-Logo

আগামী সপ্তাহে আবার আসছে তিন দিনের হরতাল। আগামী রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা তিন দিন এই হরতাল হতে পারে। তবে তারিখ এখনো চূড়ান্ত করা হয়নি। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ হরতাল দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারপারসন খালেদা  জিয়া।
দলের স্থায়ী কমিটির কয়েকজন সদস্য প্রথম আলো ডটকমকে জানান, আজ শুক্রবার বিকেলে ১৮-দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন খালেদা জিয়া। এরপর জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে হরতালের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট গত সোমবার ভোর ছয়টা থেকে বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত সারা দেশে টানা হরতাল পালন করে। এর আগে একই দাবিতে গত ২৭, ২৮ ও ২৯ অক্টোবর বিরোধী দল ৬০ ঘণ্টার হরতাল পালন করে।