আবার উৎপাদনে যাচ্ছে খুলনা হার্ডবোর্ড মিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্থিক সংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে দুই বছর ধরে বন্ধ থাকা খুলনা হার্ডবোর্ড মিল আবার উৎপাদনে যাচ্ছে। দু-তিন দিনের মধ্যে কারখানায় উৎপাদন শুরু হবে বলে জানিয়েছেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক কাজী রুহুল আমিন।

এর আগে বৃহস্পতিবার রাতে কারখানাটি চালু করা হয়। সংগ্রহ করা হয় ৫০০ মেট্রিক টন দেশীয় বিভিন্ন প্রজাতির জ্বালানি কাঠ।

খুলনা হার্ডবোর্ড মিল সূত্রে জানা গেছে, নগরের খালিশপুরে ভৈরব নদের তীরে ১৯৬৫ সালে কারখানাটি স্থাপন করা হয়। ১৯৬৬ সালে এর বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। ২০১১ সালের ১৬ জুলাই কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়।