আবার এল নতুন জোট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এবং কৃষক শ্রমিক জনতা লীগের সমন্বয়ে গঠিত হয়েছে নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)।
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে নতুন এ জোটের ঘোষণা দেওয়া হয়। বিকল্পধারার পক্ষে এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, জেএসডির পক্ষে আ স ম আব্দুর রব এবং কৃষক শ্রমিক জনতা লীগের পক্ষে বঙ্গবীর কাদের সিদ্দিকী নতুন এই রাজনৈতিক জোটের ঘোষণা দেন। জোটের ঘোষণা পড়ে শোনান জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন।
যৌথ ঘোষণায় সব দলের অংশগ্রহণে নির্বাচনের দাবি জানানো হয়। খালেদা জিয়ার ‘গণতন্ত্র অভিযাত্রা’ কর্মসূচি প্রসঙ্গে জোটের অবস্থান জানতে চাইলে নেতারা বলেন, যতক্ষণ পর্যন্ত যুদ্ধাপরাধীদের পক্ষে কোনো দাবি তুলে ধরা না হবে ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচিতে নৈতিক সমর্থন থাকবে।