আবার এল পবিত্র মাহে রমজান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে বছর ঘুরে আবার এল পবিত্র মাহে রমজান। আজ সোমবার থেকে শুরু হলো রমজানের সিয়াম সাধনা। সারা দেশেই ধর্মপ্রাণ মুসল্লিরা গতকাল রোববার রাতে তারাবির নামাজ আদায় করেছেন। শেষ রাতে সেহ্রি খেয়ে আত্মনিবেদন করেছেন সিয়াম সাধনায়।
সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহারে বিরত থাকার মধ্য দিয়ে রোজাদারেরা রিপু ও প্রবৃত্তিকে দমন করে আত্মসংযমের মধ্য দিয়ে চেষ্টা করবেন আত্মশুদ্ধির। মহান আল্লাহ তাআলার ক্ষমা ও অনুগ্রহ লাভের আশায় মগ্ন থাকবেন বেশি বেশি ইবাদত-বন্দেগিতে।
দিনে এখন হোটেল-রেস্তোরাঁয় প্রকাশ্যে পানাহার বন্ধ থাকবে। বিকেল থেকেই বসে যাবে ইফতারির পসরা।
বাণী: পবিত্র মাহে রমজান উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন।