আবার কারাগারে জামায়াত নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামিনে মুক্তির এক দিন পর আবারও কারাগারে পাঠানো হয়েছে চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির আ ন ম শামসুল ইসলামকে। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম আবদুল কাদের তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে তাঁর জামিন ও রিমান্ড আবেদনের শুনানির জন্য কাল রোববার দিন ধার্য রাখেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন প্রথম আলোকে জানান, ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে কোতোয়ালি থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় শামসুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত রোববার শুনানির দিন ধার্য রেখে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান শামসুল ইসলাম। পরে কারা ফটক থেকে তাঁকে আটক করে কোতোয়ালি থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে নাশকতার অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।