আবার কুয়াশায় ফেরি চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও কুয়াশার কারণে গতকাল বুধবার দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে প্রায় পাঁচ ঘণ্টা ফেরিসহ অন্যান্য যান চলাচল বন্ধ ছিল। এর আগে হঠাৎ কুয়াশা পড়ায় মঙ্গলবার সকালে দেড় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত মধ্যরাত থেকে আবার কুয়াশা পড়তে থাকলে নৌযান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। রাত বাড়ার সঙ্গে কুয়াশাও বাড়তে থাকলে একপর্যায়ে রাত সাড়ে তিনটা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে কয়েক শ যানবাহন আটকা পড়ে। বুধবার সকাল সোয়া আটটার দিকে কুয়াশার মাত্রা কমে এলে ফেরি চলাচল শুরু হয়।