প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উপকণ্ঠ সাভার পৌর এলাকায় এক সপ্তাহ ব্যবধানে আবার এক বাসায় ডাকাতি হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ডাকাতির শিকার হওয়া পরিবারের লোকজন দাবি করেছেন, ডাকাতেরা তাঁদের বাড়ি থেকে স্বর্ণালংকারসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। পুলিশ ও ডাকাতির শিকার হওয়া পরিবার জানায়, সাভার পৌরসভার তালবাগ এলাকায় একটি চারতলা বাসার দ্বিতীয় তলায় সৌদিপ্রবাসী সাইফুল আলম ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা ডাকাতি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।